June 16, 2026, 8:44 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বগুড়া-৬ উপনির্বাচন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র সংগ্রহ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচারযাত্রা।

মোঃ শামছুল আলম লিটন

বগুড়া-৬ উপনির্বাচন

বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র সংগ্রহ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচারযাত্রা।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণার পর ঘোষিত উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। এই আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর শুক্রবার দুপুরে তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলনের সময় জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা কর্মীদের কণ্ঠে স্লোগান সব মিলিয়ে ছিল উৎসাহভরা এক পরিবেশ। দীর্ঘদিনের সাংগঠনিক নেতৃত্ব ও মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকার কারণে বাদশার প্রার্থিতা ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি আত্মবিশ্বাস।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। দলীয় নেতারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে। ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে চলছে মতবিনিময় ও প্রস্তুতি সভা।

উপনির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা কাজ করছে। অনেকেই এটিকে দলকে আরও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, আসনটি শূন্য ঘোষণার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্য দিয়ে বগুড়া-৬ আসনে আবারও ভোটের আমেজ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা