June 16, 2026, 8:20 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বগুড়ায় সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শামছুল আলম লিটন

বগুড়ায় সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ :বগুড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি তার বক্তব্যে বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। তিনি জেলার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি সরকারি সেবার গতি বাড়াতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেবা কার্যক্রম আরও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা প্রদান করেন। মতবিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা