June 16, 2026, 5:36 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

কক্সবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা,সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ

নিজস্ব প্রতিনিধি(কামরুন তানিয়া)

কক্সবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা,সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ

নিজস্ব প্রতিনিধি(কামরুন তানিয়া)

কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা,সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত,পালস বাংলাদেশ সোসাইটির বাস্তবায়ন সহযোগিতায় এবং এসডিসি, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় নাগরিকতা-জিএফএ’র কারিগরি সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা তাসনিম।
সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলফিকার আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সৌরভ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সিভিল সোসাইটির সদস্যরা সংলাপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “ভয়েসেস ফর চেইঞ্জ” প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। তাকে সহযোগিতা করেন প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সেবার ধরন, সেবা গ্রহণের পদ্ধতি এবং সেবা প্রাপ্তিতে নাগরিক ও স্থানীয় সংগঠনগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, এ ধরনের সংলাপের মাধ্যমে নাগরিকরা সরকারি দপ্তরের সেবা সম্পর্কে সহজভাবে জানতে পারেন। তিনি সরকারি সেবার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সরকারি দপ্তর, স্থানীয় সংগঠন ও সিভিল সোসাইটির সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরিশেষে এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা