June 16, 2026, 3:47 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মধ্যনগরে ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগ

Reporter Name

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভিজিএফ চাল আত্নসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে মধ্যনগর উপজলা নির্বাহী কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে। বংশীকুন্দা ইউনিয়নের বংশী কুন্ডা গ্রামের ভোক্তভোগী নুর মোহাম্মাদ এ অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ থেকে জানাযায়, গত ১৫ তারিখে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ কেজি চালের ভিজিএফ কার্যক্রম পরিচালনা করে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ।
বিতরণের একদিন পূর্বে আমাদেরকে চাল প্রদান করা হবে মর্মে ইউনিয়ন পরিষদ থেকে কার্ড প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত দিনে আমরা দুপুরে বিতরণস্থলে উপস্থিত হলে দেখতে পাই যে, চেয়ারম্যান মহোদয় স্থান ত্যাগ করছেন। এসময় আমরা আমাদের কার্ড প্রদর্শন করলে তিনি জানান যে, চাল শেষ হয়ে গেছে এবং আমাদেরকে আগে আসা উচিত ছিল।
কিন্তু বাস্তবতা হলো, ইউপি সদস্য আমানুল্লাহর ঘরে চাল মজুদ রাখা ছিল এবং সেখান থেকেই চাল বিতরণ করা হয়েছে। আমরা উপস্থিত হয়েও কোনো চাল পাইনি। এছাড়া, তিনি স্বজনপ্রীতির মাধ্যমে তার আত্মীয়-স্বজনদের মধ্যে চাল বিতরণ করেছেন বলে আমরা জানতে পারি।
এমতাবস্থায়, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে বংশীকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, উক্ত বিষয়ে আমি কিছুই যানি না।

মধ্যনগর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা