Reporter Name
- Update Time :
Wednesday, March 25, 2026
/
-
59 Time View
/
-

বিচ্ছেদের নাম ‘রাইসা’”
লেখা কবি মোহাম্মদ মেহেদী হাসান (হৃদয়)
গংগাচড়া উপজেলা, রংপুর
নীল আকাশের বিশালতা আজ ধূসর মেঘে ঢাকা,
হৃদয় জুড়ে স্মৃতির মিছিল, শুধু মানুষটি নেই রাখা।
যাকে ঘিরে সাজিয়েছিলাম স্বপ্নের এক ঘর,
সেই রাইসা আজ হয়েছে আচমকা খুব পর।
নামটি তার কানের কাছে বারেবার ফিরে আসে,
যেমন করে শুকনো পাতা বিষণ্ণতায় ভাসে।
একই শহরে থেকেও আজ যোজন যোজন দূরত্ব,
মেনে নিতে হয় জীবনের এই কঠিন তিক্ত সত্য।
হয়তো কোনো গোধূলি বেলায়, ভিড়ের কোনো মোড়ে,
রাইসা আমায় দেখবে ঠিকই, খুব অচেনা করে।
চোখে মুখে থাকবে না সেই চেনা হাসির রেশ,
এভাবেই কি ফুরিয়ে গেল ভালোবাসার দেশ?
শহর জুড়ে প্রদীপ জ্বলে, আমার ঘরে আঁধার,
স্মৃতিগুলো পাথর হয়ে বুকে দিচ্ছে আছাড়।
ভালো থেকো রাইসা তুমি, নিজের মতো করে,
আমার গল্প শেষ হলো আজ— তোমায় মুক্তি দিয়ে।
আরও সংবাদ