সোনারগাঁ উপজেলা স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ওলামা দলের শ্রদ্ধা নিবেদন
Reporter Name
- Update Time :
Thursday, March 26, 2026
/
-
190 Time View
/
-

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে সোনারগাঁ উপজেলা ওলামা দল। দিবসটির তাৎপর্য স্মরণ করে সংগঠনের নেতৃবৃন্দ বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, সদস্য সচিব মাওলানা মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি মোশাররফ হাশেমী, মাওলানা মুফতি জসিম উদ্দিন এবং মাওলানা মুফতি বাতেন বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন জামপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা হাসনাত চৌধুরী ও সদস্য সচিব মোঃ মোকতার হোসেন, সনমান্দী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা রুহুল আমিন, কাঁচপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মোঃ আলী আহমেদ, নোয়াগাঁও ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব মোঃ আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। দেশের স্বাধীনতা অর্জনে বীর শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও সংবাদ