June 16, 2026, 2:47 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সারাদেশের ন্যায় কাহারোলে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ স্বাধীনতা

Reporter Name

 

কাহারোল (দিনাজ

পুর) প্রতিনিধি।।

দিনাজপুরের কাহারোলে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৬ তম ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে কাহারোল উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধ্য প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির পর উপজেলা প্রশাসন ও রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম। এরপর শ্রদ্ধা নিবেদন করেন, কাহারোল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাহারোল উপজেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ইহা ছাড়া বিভিন্ন

সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এরপর সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমুহের ভবন ও বেসরকারি ভবনসমুহে বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ দিকে সকাল সাড়ে ৮টায় কাহারোল উপজেলা মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম। বিভিন্ন রকমের বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল থানা ভার-প্রাপ্ত ও সি শ্যামল বর্মন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা , সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা