June 21, 2026, 3:41 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণমিছিল ও লিফলেট বিতরণ।

শাহেদ হোসেন

হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণমিছিল ও লিফলেট বিতরণ।

জেলা:প্রতিনিধি

মো: শাহেদ হোসেন

এনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিশাল গণ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় হাতিয়া উপজেলার প্রধান সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়। স্থানীয় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে শুরু করে শোডাউনটি ওছখালী জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

হাসিনা, মঈন উদ্দিন, ফখরু উদ্দিন বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু পারে নাই। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং পালিয়ে গিয়েছে। আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা ভুলে গেলে চলবে না। এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এ দলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।

গণসমাবেশে শাহনেওয়াজ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বিএনপি বেগম খালেদা জিয়ার দল। তারুণ্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতা থাকতে বিএনপিকে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছিল তাও পারে নাই। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি। আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণ মিছিল ও সমাবেশ।

তিনি আরো বলেন, বিগত সতের বছর যাবত হাতিয়ার মানুষ এক বন্দি অবস্থায় পার করেছেন। হাতিয়ায় এখ দানব ছিল যার দ্বারা এখানকার মানুষের কোন স্বাধীন বাক-শক্তি ছিল না। ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এ সময় তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তিনি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গণ মিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম কালামের কবর জেয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ। সমাবেশ শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা