June 15, 2026, 10:59 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

আনোয়ারায় স্বামীর বাড়িতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী আটক

Reporter Name

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শশুরবাড়ি থেকে জিন্নাত (২১) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গৃহবধূর স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে ওমর ফারুকের সঙ্গে জিন্নাতের বিয়ে হয়। জিন্নাত বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল বলে দাবি করেছেন জিন্নাতের স্বজনরা।

জিন্নাতের খালাতো ভাই আজাদ বলেন, “বিয়ের সময় আমরা স্বর্ণালংকার দিয়েছিলাম। পরে সেগুলো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আজ সকাল ১২টার দিকে আমাদের ফোন করে জানানো হয়, সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই।”

এলাকার তরুণ সমাজকর্মী টিপু জানান, প্রায় চার মাস পারিবারিক সমস্যার কারণে জিন্নাত বাবার বাড়িতে ছিলেন। কয়েকদিন আগে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে তিনি আবার শ্বশুরবাড়িতে ফিরে যান। “শ্বশুরবাড়িতে যাওয়ার তিন দিনের মাথায় এমন ঘটনা ঘটায় আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি,” বলেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা