June 21, 2026, 3:41 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন খায়রুল আলম রফিক

আব্দুর রহিম

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন খায়রুল আলম রফিক

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিককে সংগঠনের প্রধান করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে খায়রুল আলম রফিক বলেন, গত ১৬ বছরে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন, হয়রানি এবং হত্যার শিকার হয়েছেন। কিন্তু প্রকৃত সংখ্যা এখনো সঠিকভাবে নথিভুক্ত হয়নি। শুধু সাংবাদিকরাই নন, তাদের পরিবারের সদস্যরাও মামলা, হামলা ও বিভিন্ন হয়রানির মুখে পড়েছেন।

তিনি জানান, সংগঠনটি নির্যাতিত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাদের জন্য যথাযথ আইনগত সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সরকারের সময় যাতে পেশাগত কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন, সে বিষয়েও কার্যক্রম চালাবে।

প্রাথমিক পর্যায়ে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন বিজ্ঞ আইনজীবী, মানবাধিকার কর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং দেশের ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক। প্রতিটি ঘটনার তদন্ত ও প্রতিবেদন দাখিলের জন্য আলাদা একটি তদন্ত সংস্থা গঠন করা হবে। এতে একজন প্রধানসহ ১১ সদস্য থাকবেন, যাদের নাম-পরিচয় শিগগিরই প্রকাশ করা হবে।

রফিক আরও জানান, বিগত বছরগুলোর সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো এই সেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এবং সরেজমিন তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা