June 15, 2026, 8:13 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

শ্রীপুরে ভেয়েলা-টেক্স স্পিনিং মিলস লিমিটেড’- শ্রমিক সরবরাহে বাধা ও প্রাণনাশের হুমকি: থানায় জিডি

Reporter Name

 

আদিলুর রহমান আদিল
ক্রাইম রিপোর্টার

​গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় শ্রমিক সরবরাহের কাজে বাধা প্রদান এবং ঠিকাদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল রানা।
জিডি সূত্রে জানা গেছে, শ্রীপুরের টেংরা এলাকার ‘মেসার্স শিমু জুবতা এন্টারপ্রাইজ’-এর মালিক মোহাম্মদ জুয়েল রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহ করে আসছেন। গত ০৮/০৪/২০২৩ তারিখ থেকে তিনি স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ভেয়েলা-টেক্স স্পিনিং মিলস লিমিটেড’-এ শ্রমিক নিয়োগ ও পরিচালনার অনুমতি পান।
​অভিযোগে বলা হয়, বিবাদী ১. মইজউদ্দিন সরকার (৫০) ও ২. জাহাঙ্গীর (৪৫) বেশ কিছুদিন ধরে তাকে কাজে বাধা প্রদান করে আসছিলেন। সর্বশেষ আজ ২৯ মার্চ সকাল ৭:৩০ ঘটিকায় বিবাদীরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেন।
জুয়েল রানা অভিযোগ করেন, বিবাদীরা উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই তাকে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেন। ১ নং বিবাদী তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জুয়েল রানার লেবার আজিজুল হকের ফোনে কল করে বলেন যে, কারখানায় লোক প্রবেশ করালে তাকে মেরে ফেলা হবে।
নিরাপত্তাহীনতায় ভোগা এই ব্যবসায়ী ভবিষ্যতে বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কায় শ্রীপুর থানায় জিডি (জিডি নং- ১৯১৮) অন্তর্ভুক্ত করেছেন। জিডিতে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
​শ্রীপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা