মুন্সিগঞ্জ ভট্টাচার্যের বাগে জমি সংক্রান্ত বিরোধে ৯ জনের নামে মামলার অভিযোগ।
Reporter Name
- Update Time :
Thursday, April 2, 2026
/
-
49 Time View
/
-

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকায় জমি সংক্রান্ত জোরপূর্বক ও পায়তারা দখলের বিরোধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নামে মামলা দায়ের অভিযোগ উঠেছে।
মামলার তথ্য সুত্রে (নং ১২৪) বাদী মোঃ দুলাল শেখ (৫৫) পিতা: মৃত হাজী হাবীবুর রহমান শেখের পুত্র জানান, পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ একালায় জমি সংক্রান্ত জোরপূর্বক ও পায়তারা দখলের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আসামি করে উল্লেখ্য ০১/ আবুল কালাম (৭০) ২/ মোঃ মাওলা হোসেন শেখ (৬৮) ৩/ মোঃ ইব্রাহিম শেখ (৬৬) ৪/ মোঃ দেলোয়ার হোসেন শেখ (৬৪) ৫/ আনোয়ার হোসেন শেখ (৬২) ৬/ মোসাঃ রোকেয়া বেগম (৬০) ৭/ খোরশেদ বেগম (৫৮) ৮/ শারপিন ঢালী (৪৮) ৯/ ফাতেমা বেগম (৩৮) আরও ৩/৪ জনের অজ্ঞতানামাসহ আদালতে মামলা দায়ের করেন।
এঘটনায় ২৭/০৩/২০২৬ইং তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মুন্সিগঞ্জ জেলা জোনাল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সন্ধ্যা বানী পত্রিকার রিপোর্টার বাংলাদেশ সাংবাদিক হাজী মোঃ জুমন শেখসহ আরও কয়েকজন কে হুমকি ধামকি ও গালিগালাজ প্রাণনাশের ভয়ভীতি করার প্রদর্শনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সদর থানায় মোঃ নিজাম উদ্দিন শেখ (৬৬) পিতা: মৃত চাঁন মিয়া শেখ পুত্র বলেন, চার জনের নামে ১/ শারপিন ঢালী (৪৮) ২/ ফাতেমা বেগম (৩৮) /৩ আবুল কালাম (৬৫) ৪/ কিরন ঢালীসহ (৪২) কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছি যাহার জিডি (নং ১৭১৬)।
এবিষয়ে সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আবুল কাশেম বলেন, জমি সংক্রান্ত জোরপূর্বক দখলের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আদালতে যেহেতু যদি তদন্ত দেন তাহলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও সংবাদ