June 15, 2026, 7:58 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সাতকানিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত- ৫

Reporter Name

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

সাতকানিয়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীলের কুমারপাড়া ও ধলির গোপাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন— জসিম উদ্দিন (৫২), মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)।
এলাকাবাসী জানান, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও মোহাম্মদ সাকিবের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সাকিবসহ কয়েকজন এক যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জসিমকে জানানো হলে তিনি ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরে জসিম ফকিরখীল গ্রামের একটি মিষ্টির দোকানে কার্টুন নিতে গেলে সেখানে তিনি হেনস্তার শিকার হন।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে জসিমের অনুসারী কয়েকজন ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য কুমারপাড়া এলাকায় গেলে সাকিব তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তীতে রাত প্রায় ১১টার দিকে জসিমসহ কয়েকজন সিএনজি অটোরিকশায় করে ধলির গোপাট এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে জসিম ও সাকিবসহ কয়েকজন আহত হন।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা