June 15, 2026, 6:20 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ভোলার মনপুরায় জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি!

Reporter Name

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলার জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসাবধানতাবশত বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও, ফলে তিনটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মো. ওসমান রাঁড়ী (লেপ-তোশকের দোকান), যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা; কামাল মোল্লা (চিংড়ি মাছের আড়ৎ), যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ হাজার টাকা; এবং মো. মঈন স্বর্ণকার, যার ক্ষতি প্রায় ১০ হাজার টাকা।

এছাড়া, পুড়ে যাওয়া তিনটি ঘরের মালিক মো. মনির হাওলাদার জানান, তার ঘরগুলোর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকার মধ্যে হতে পারে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা