মানিকগঞ্জে বালুমহলের ম্যানেজার মিরাজকে গু-লি করে হ-ত্যা।
Reporter Name
- Update Time :
Friday, April 3, 2026
/
-
54 Time View
/
-

মৌসুমী খন্দকার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা বালুমহলের ম্যানেজার মিরাজকে গুলি করে হত্যা করা হয়েছে। ৩রা এপ্রিল শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্পিডবোর্ডযোগে একদল সশস্ত্র দুর্বৃত্ত বালু মহলে এসে তেওতা বালুমহলের ইজারাদার ইফতিয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ইফতিয়ারকে খোঁজ করে। তবে তাকে না পেয়ে তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।জানা যায় মিরাজের বাড়ি পাবনা জেলার ভেড়ায়।
ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয়দের ধারণা বালুমহল নিয়ে দ্বন্দ্ব এবং পূর্ব শত্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও আইনী প্রক্রিয়া চলমান আছে।
আরও সংবাদ