June 15, 2026, 6:40 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

Reporter Name

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সারাদেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে একটি লাইটার জাহাজ থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ২ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অভিযানে জাহাজটিতে অবৈধভাবে মজুত করে রাখা মোট ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তেলগুলোর বৈধ কোনো কাগজপত্র বা ক্রয়াদেশ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হয়েছিল। এসব তেল পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, জব্দ করা তেলের উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী অভিযান জোরদার করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত এক মাসে পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় অবৈধ মজুত ঠেকাতে সরকার নজরদারি বাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা