June 15, 2026, 6:38 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

Reporter Name

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়। জাতীয় সাপ্তাহিক প্রাইম এক্সপ্রেস-এ প্রকাশিত ওই প্রতিবেদনে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
প্রকাশিত সংবাদের পর ক্ষুব্ধ হয়ে ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সাংবাদিক ইফাজ খাঁকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, তার ভাতিজাও সাংবাদিককে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “বাড়িতে গেলে ব্যবস্থা নেওয়া হবে” এবং প্রকাশিত সংবাদগুলো বিভিন্ন পত্রিকা থেকে মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন।
এর আগে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ বাড়ির পাশেই পোস্টিং পাওয়া, রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া ছাড়া ওষুধ না দেওয়া, নির্ধারিত সময়ের দেরিতে ক্লিনিক খোলা, রোগীদের ব্যক্তিগত ওষুধ কিনতে প্রলুব্ধ করা—এমন একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, ক্লিনিকের সরঞ্জাম চুরির ঘটনাও নিয়মিত ঘটছে এবং এসব ঘটনায় নিরীহ স্থানীয় যুবকদের জড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অনেকেই ক্লিনিকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, পূর্বেও ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক নারী অভিযোগ করেন, তিনি প্রয়োজনীয় ওষুধ না পেয়ে শুধু এন্টাসিড পেয়েছেন, অথচ পরিচিতদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়।
এদিকে, প্রতিবেদন প্রকাশের পর হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইফাজ খাঁ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা