
মনপুরায় চেয়ারম্যান পদে প্রার্থী হাজী মোঃ নিজাম উদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু
ভোলা জেলার মনপুরা উপজেলার রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন হাজী মোঃ নিজাম উদ্দিন। তিনি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, হাজী মোঃ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি জাতীয় নির্বাচন ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থাকায় ইতোমধ্যে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে হাজী মোঃ নিজাম উদ্দিন বলেন, আমি সবসময় জনগণের সেবা করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, তার প্রার্থিতা আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।