June 21, 2026, 3:53 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মতিগঞ্জ এলাকায় একটি প্রাইভেটকার ও লাইটেসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শেখ গফুর (মুসলিম বাগ এলাকার বাসিন্দা)। দুর্ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে আহতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিল্লাত কমিশনারের ছেলে ও স্থানীয় যুবদল নেতা তানভীর হোসেন জনি। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে এবং গুরুতরভাবে নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেটে পাঠানো হয়।

বর্তমানে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

অপর আহত ব্যক্তি হলেন শ্রীমঙ্গল শহরের নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সমিতির সদস্য অজয় সিং। তিনি বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিগঞ্জ এলাকায় দ্রুতগতির কারণে প্রাইভেটকার ও লাইটেস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে শেখ গফুর নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।

শ্রীমঙ্গল থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা