June 21, 2026, 5:37 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের

মনজু বিজয় চৌধুর,মৌলভীবাজার।

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের
মনজু বিজয় চৌধুর,মৌলভীবাজার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানের সহধর্মিণী এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের।
বুধবার (১ অক্টোবর) রাতে পূজামণ্ডপগুলি পরিদর্শনের সময় তিনি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ডা. পরিতোষ দাশ গুপ্ত, জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধরসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে রেজিনা নাসের বলেন, “মৌলভীবাজারে হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই। আমরা একসঙ্গে থাকি, এক পাড়ায় থাকি, একই পাতে খাই—এখানে কোনো বিভেদ চাই না। আপনারা ভাববেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, “ধানের শীষের প্রার্থী হিসেবে নাসের রহমান এমপি নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করেছেন। এম সাইফুর রহমান ও নাসের রহমান এ অঞ্চলে রাস্তা-ঘাটসহ বহু উন্নয়ন করেছেন। আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেনএই আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা