আব্দুল্লাহ আল মামুন যশোর
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আহসান কবীর অসুস্থ হয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। অসুস্থ মাওলানা আহসান কবীর কে দেখতে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদী, মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, মণিরামপুর ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।