June 13, 2026, 10:40 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

বড়াইগ্রামে নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যানে দুর্ধর্ষ ডাকাতি

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামে নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যানে দুর্ধর্ষ ডাকাতি

বড়াইগ্রাম (নাটোর ) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ভোর রাতে একটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩ সেপ্টেম্বর দিন গত রাতে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাভার ভ্যানের চালক মিজান শেখ। তিনি নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের মোবারক শেখের ছেলে ও নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫-৮৫৫০) চালক।
অভিযোগে চালক জানান, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তার সহকারী মো. ওয়াসিমকে (২৪) সঙ্গে নিয়ে ঢাকার বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। দিনগত ভোর সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় পার হয়ে ফাঁকা রাস্তায় অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধের চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক ও দুর্ঘটনার আশঙ্কায় চালক পাশের একটি লোকাল রাস্তায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ড ভ্যানের সামনে গিয়ে পথ রোধ করে।
এসময় দুর্বৃত্তরা চালক ও হেলপারকে হত্যার হুমকি দিয়ে কাভার্ড ভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী চালক মিজান শেখ বলেন, ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#
দেলোয়ার হোসেন লাইফ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
০১৭১১-৪১৮৩৬৩
১৪.০৯.২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা