June 15, 2026, 10:14 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ আমোদ আলী, শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি:

শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ আমোদ আলী,
শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির এক ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে গত বুধবার প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরকের বিরুদ্ধে দিনভোর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার চেয়ে শুক্রবার বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক জাহিদুজ¥ানের পরিবার। বর্তমান অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে জেলহাজতে পাঠায় আদালত।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পিতা একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
লিখিত বক্তব্যে তিনি বলেন,ষষ্ঠ শ্রেণির জেমি নামের এক ছাত্রী জ¦রের কথা বলে প্রধান শিক্ষকের কাছে ছুটি আনতে যায়। সে কি সত্যিই অসুস্থ্য কিনা প্রধান শিক্ষক তার কপালে হাত দিয়ে সে পরীক্ষা করেন। ওখানে আরো অনেক শিক্ষক ছিলেন বলে তার দাবি। এ ঘটনাটি একটি দুস্কৃতিমহল উদ্দেশ্যপ্রবন ভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগ তুলে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে বাধ্য করে। এছাড়া তারা ঐ শিক্ষার্থীকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিতেও বাধ্য করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষকের পিতা মনোয়ার হোসেন।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ সমস্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা