June 15, 2026, 9:01 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

পাঁচ দফা দাবীতে জলঢাকায়  জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:

পাঁচ দফা দাবীতে জলঢাকায়  জামায়াতে
ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা  জামায়াতে ইসলামী’র আমীর মোখলেছুর রহমান,
এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন নীলফামারীর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৩ জলঢাকা  আসনের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ছাদের হোসেন, আলহাজ্ব কামরুজ্জামান, মনিরুজ্জামান জুয়েল, তাজমুল হাসান সাগর, মুজাহিদ মাসুম সহ প্রমুখ। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে  একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জলঢাকা শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো  জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা