মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর সূর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
পারভেছ আহাম্মেদ জীবন’র সভাপতিত্বে সাংবাদিক হোসাইন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ এহসানুল হক সিজান।বক্তারা এই সংগঠনকে কাজের মাধ্যমে সংগঠনকে সমাজের তৃণমূলে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা আলোকিত নূরনগর সামাজিক সংগঠন নবীনগর পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের যুবক ও ছাত্রদের নিয়ে ২০২১সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নেয়
প্রধান মেহমান মোঃ ইমাম হোসেনের উপস্থিততে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক হোসাইন ইসলাম,সাবেক সভাপতি সোহরাব হোসেন তামিম,সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ সুমন আহমেদ রাজু,নাইমূর রহমান সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগণ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মোঃ নাজমূল ইসলাম।