June 23, 2026, 10:13 am
শিরোনাম :
চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা! কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল। নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতে নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফ একটি বিশেষ ঘটনার কথা স্মরণ করেন। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত স্কুল কমিটি নিয়ে রক্তাক্ত দ্বন্দ্ব: সাঘাটায় ছাত্রশিবির নেতা খুন, আহত ১ আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার মেট্রিক টন গমের দ্বিতীয় চালান এখন চট্টগ্রাম বন্দরে

এনামুল হক রাশেদী

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার মেট্রিক টন গমের দ্বিতীয় চালান এখন চট্টগ্রাম বন্দরে

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এরই অংশ হিসেবে দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাদোরা জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে।

এ চালানের গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা