June 22, 2026, 7:47 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

বাবুল হোসেন

আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান নিজে ও সেকেন্ড অফিসার এসআই রাশেদুজ্জামান অভিযান চালিয়ে শোভনালী ইউনিয়নের আশরাফুলের চায়ের দোকান থেকে বৈকরঝুটি গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে প্রশান্ত সরকার, মৃত কমল কৃষ্ণ সরকারের ছেলে মানিক সরকার, ফজর আলী গাজীর ছেলে আবু হাসান, আঃ গফুর সরদারের ছেলে সেলিম রেজা, শোভনালী গ্রামের মৃত সোহেল উদ্দিন সরদারের ছেলে মুজিবর সরদার ও মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে আকবর আলীকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় থানায় (৭)২০/০১/২৬ নং মামলা রুজু করা হয়েছে। একই রাতে এএসআই আব্দুস সালাম অভিযান চালিয়ে বড়দলের মাদক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে সাকিবুল ইসলাম সজলকে ৯০ গ্রাম গাঁজাসহ বড়দল বাজার থেকে আটক করেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১৯(ক) ধারায় (৬) ১৯/০১/২৬ নং মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা