June 22, 2026, 7:25 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত

এনামুল হক রাশেদী

ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগের কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম।

ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের এবং সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। মতবিনিময় সভায় নগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক এবং কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী অংশ নেন।

সভায় নজরুল ইসলাম চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় এক র‌্যাব সদস্য নিহত হওয়ার ঘটনা এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় জনমনে সৃষ্ট উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।’

তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। ভোট গণনা কক্ষসহ নির্বাচনি কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে জামায়াতে ইসলামী অবস্থান তুলে ধরে নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা