June 22, 2026, 7:26 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

শ্রেষ্ঠত্বের মুকুটে নতুন পালক: পলাশবাড়ীর তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাফল্য সাখাওয়াত হোসেন 

মোঃ আবু জাফর মন্ডল

শ্রেষ্ঠত্বের মুকুটে নতুন পালক: পলাশবাড়ীর তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাফল্য সাখাওয়াত হোসেন

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিক্ষা অঙ্গনে সাফল্যের অনন্য নাম হয়ে দাঁড়িয়েছে পলাশবাড়ীর ৯ নং হরিনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যায়।দীর্ঘ ৫৯ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার আলো ছড়ায়নি,বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিনত হয়েছে।

 

পলাশবাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়টির নানা সাফল্য যোগ হয়েছে নতুন মাত্রা।প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন তার কর্মদক্ষতা একাগ্রতা এবং শিক্ষায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।স্যারের এই অর্জনে বিদ্যালয় সহ পুরো এলাকায় যেন আনন্দের জোয়ার বইছে। আর এমন আনন্দের জোয়ারে শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষকে উপহার স্বরূপ ক্রেষ্ট তার হাতে তুলে দিয়ে সন্মানিত করেন।

এদিকে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটির ভিত্তি ছিল অত্যন্ত মজবুত। এলাকার গন্যমান্য,সুশিক্ষিত সুধীজন এবং দীনি মহলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির যাত্রা শুরু করে। এলাকার মানুষের শিক্ষার চাহিদা পুরন এবং একটি আর্দশ সমাজ গড়ার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও ফলাফল উল্লেখ করা হচ্ছে যে, বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১০২০ জন।বিদ্যালয়টিতে একঝাঁক ডিজিটাল অভিজ্ঞ ও নিবেদিত প্রান শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। পাঠদানের বিশেষ পদ্ধতি এবং শিক্ষকদের নিবিড় তদারকির ফলে প্রতি বছর বোর্ড পরিক্ষা গুলোতে এই বিদ্যালয়ের ফলাফল উপজেলার অন্যান্য বিদ্যালয়ের তুলনায় বরাবরই এগিয়ে থাকে।

এলাকা সূত্রে স্হানীয়দের মাধ্যমে জানা যায়, নিভৃত পল্লী গ্রাম পর্যায়ে এমন একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় অবহেলিত জনপদ ও জনগোষ্ঠীর শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে। সুধীজনদের মতে,প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া বিদ্যালয়ের সামগ্রিক সুশৃঙ্খলার বহিঃপ্রকাশ। এমন শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় বিদ্যালয়ের অবিভাবক ও এলাকার সুশিক্ষিত মহল জানান, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের মতো শিক্ষক যেন প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভারে নিয়োজিত থাকেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা