June 22, 2026, 6:22 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

রায়পুরে ভোররাতে পুলিশের অভিযান, ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

মুহাম্মদ শাহ পরান

রায়পুরে ভোররাতে পুলিশের অভিযান, ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

 

মুহাম্মদ শাহ পরান,

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর

 

লক্ষ্মীপুরের রায়পুরে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি শেষে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকার ডাকাতি কালে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকাসহ মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই টহল পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মোঃ মোমিন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের ৪টি টিম অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০১নং ওয়ার্ড, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন।মোঃ নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, সাং চরইন্দুরিয়া (মাঝি বাড়ী), ০২নং ওয়ার্ড, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন। রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, সাং চরবংশী (ইসমাইল বেপারী বাড়ী, মেঘনা বাজার)। মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, সাং উত্তর চরপাতা (পাঠান বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৬নং চরপাতা ইউনিয়ন। মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন, সাং চরজালিয়া (গাইন বাড়ী), ০১নং ওয়ার্ড। জিদান (১৫), পিতা জাহাঙ্গীর, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০২নং ওয়ার্ড। সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা