June 22, 2026, 4:49 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

রংপুরে পিঠা উৎসবের আড়ালে মানবতার গল্প

মোহাম্মদ মেহেদী হাসান

রংপুরে পিঠা উৎসবের আড়ালে মানবতার গল্প

 

মোহাম্মদ মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার

 

রংপুরের খামার মোড় এলাকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রংপুর ডিস্ট্রিক্টের উদ্যোগে আয়োজিত হয়েছে একটি মানবিক পিঠা উৎসব। এই উৎসবের মাধ্যমে মানবিকতা আর উৎসবের আনন্দ একসঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

পিঠা স্টলে বিক্রি হওয়া প্রতিটি পিঠাই হয়ে উঠবে কারও না কারও মুখে হাসির কারণ। আয়োজকরা জানিয়েছেন, পিঠা বিক্রি থেকে সংগৃহীত অর্থ সম্পূর্ণভাবে সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। এর একটি অংশ দিয়ে আসন্ন পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ইফতার ও সেহরি বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে রোজার সময় কেউ না খেয়ে না থাকে।

 

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রংপুর ডিস্ট্রিক্ট দীর্ঘদিন ধরেই মানবিক কাজের সঙ্গে যুক্ত। সংগঠনটি নিয়মিতভাবে পথশিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। পথশিশুদের খাদ্য, মৌলিক চাহিদা পূরণ ও মানবিক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনে একটু হলেও স্বস্তি ফিরিয়ে আনাই এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য।

 

আয়োজকরা আরও জানান, উৎসব মানেই শুধু আনন্দ নয়, বরং সেই আনন্দ সমাজের অবহেলিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই প্রকৃত উৎসব। সেই ভাবনা থেকেই এই মানবিক পিঠা উৎসবের আয়োজন।

 

এই মানবিক পিঠা স্টলটি ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে স্টলটি। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রংপুর ডিস্ট্রিক্ট ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা