ডা. মো:আনিসুর রহমানের মাধ্যমে কৈয়ণী গ্রাম পেলো প্রথম বিসিএস ক্যাডার।
মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
৪৮ তম বিসিএস ( স্বাস্থ্য) এ “সহকারী সার্জন” পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে চূড়ান্ত ভাবে গেজেটেড হয়েছেন ডা.মো: আনিসুর রহমান। আনিসুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের কৈয়ণী গ্রামের কৃতি সন্তান। তিনি কুমিল্লা মর্ডাণ স্কুল থেকে এসএসসি ও কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। কক্সবাজার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ঢাকা মেডিকেল কলেজ থেকে এফসিপিএস শেষ করেন। তিনি ৪৮ তম বিসিএস ( স্বাস্থ্য) এ “সহকারী সার্জন” পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে চূড়ান্ত ভাবে গেজেট ভুক্ত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে কর্মরত আছেন । ডা. আনিসুর রহমান জানান, আমার এই অর্জনের মাধ্যমে শ্রদ্ধেয় বাবার দীর্ঘদিনের স্বপ্ন সফল হয়েছে। সবাই আমার পিতা- মাতার জন্য দোয়া করবেন। আমি আমার কর্মজীবনে গ্রামবাসী, শুভাকাঙ্খী, আত্নীয়স্বজন, শিক্ষক -শিক্ষিকা, বন্ধুবান্ধবসহ সকলের প্রতি কৃতজ্ঞ এবং সকলের দোয়া কামনা করছি। তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন কৈয়ণী গ্রামের কৃতিসন্তান দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজী।