June 22, 2026, 4:23 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

দেওয়ানগঞ্জে দেড় বছর আগে মৃত শিক্ষক পেলেন নির্বাচনী দায়িত্ব

আবিদ হাসান

‎দেওয়ানগঞ্জে দেড় বছর আগে মৃত শিক্ষক পেলেন নির্বাচনী দায়িত্ব

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

‎জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষক।

‎বৃহস্পতিবার নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে মারা যাওয়া ওই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

‎মারা যাওয়া ওই শিক্ষকের নাম আব্দুল করিম, তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

‎২০২৪ সালের ৩ আগষ্ট তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ শফিউল আলম।

‎উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা চিঠি, যার সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০ অনুয়ায়ী জানা যায়- গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ শে জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়। যাতে ২৮০ নং ক্রমিকে ওই মৃত ব্যাক্তির নাম দেখা যায়।

‎এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারনে ওই মৃত ব্যাক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা