June 22, 2026, 3:45 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

গৌরীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ নথি

মোঃ মোরসালিন

গৌরীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ নথি

 

মোঃ মোরসালিন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) জুম্মার নামাজের পর ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ব্যাংক অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বাসা। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় আশপাশের লোকজনকে ডেকে এনে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি নিজ বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত কার্যালয়ে এসে জানালা ভাঙা ও আগুন লাগার বিষয়টি জানতে পারেন। ঘটনার বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং সরেজমিন তদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা থানায় উপস্থিত রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা