June 22, 2026, 3:33 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত,সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি

নয়ন রায়

পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত,সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি

 

নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়

 

যশোরের মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাঠি ইউনিয়নের পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাদেবী সরস্বতীর আশীর্বাদ লাভের আশায় সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। হিন্দু ধর্মীয় রীতি অনুসারে পুষ্পাঞ্জলি ও ভক্তির মাধ্যমে তারা দেবীর কাছে বিদ্যা ও জ্ঞানের প্রার্থনা করেন।

এই পূজাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশেপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ মণ্ডপ পরিদর্শনে আসেন। পূজার আনন্দকে বাড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল ছোট-বড় অসংখ্য অস্থায়ী দোকানপাট, যেখানে দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের পূজা সম্পন্ন হয়েছে।

এদিকে পূজা উপলক্ষ্যে আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ,সার্বিক তত্ত্বাবধানে উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস ও সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয় এর সভাপতিত্ব করবেন বাবু শ্রী কৃষ্ণ মল্লিক(সভাপতি উক্ত বিদ্যালয়) এবং বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা উপস্থিত থাকবেন। স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজক কমিটি আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বাবু প্রশান্ত রায় বলেন হিন্দুধর্মীও অনুসারে সরস্বতী হলেন বিদ্যার দেবী আমরা আমাদের শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ধর্মীও ও শারিরীক চর্চা প্রদান করি এতে শিক্ষার্থীরা অন্যায় ও দুর্ণীতির পথ থেকে দুরে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা