June 22, 2026, 2:47 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

৯০ দশকের চিত্রনায়ক মেহেদী হাসানের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি

৯০ দশকের চিত্রনায়ক মেহেদী হাসানের পিতার ইন্তেকাল

 

 

বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ চলচ্চিত্রের ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী হাসানের পিতা মোহাম্মদ মাহবুল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। আজ শুক্রবার সকালবেলা রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে মরহুম মোহাম্মদ মাহবুল হকের বয়স ছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

 

মরহুমের জানাজা ও দাফন কিশোরগঞ্জে তার নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য ও নিকট আত্মীয়স্বজন জানিয়েছেন, ধর্মীয় রীতি অনুযায়ী আজই তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

 

মোহাম্মদ মাহবুল হকের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনসহ আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় অনেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে চিত্রনায়ক মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা