June 22, 2026, 2:28 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

জলঢাকায় ধানের শীষের জনসভা বিএনপির ঐক্যের বার্তা—উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই

মোঃ আল আমিন ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-০৩ (জলঢকা) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ হাট বাজার মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেড চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সুযোগ্য সন্তান ও যাকে বলা যায় মানবতার এক দৃষ্টান্ত স্থাপনকারী, মানবতার ফেরিওয়ালা নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম.ডি. শরিফুল ইসলাম বাবু।

এসময় জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষক দলের আহ্বায়ক আমজাদ হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব ইউনুস আলী। আরও বক্তব্য দেন নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের নির্বাচনী পরিচালনা কমিটির ছাত্রদলের সদস্য আশিক এলাহি,সাদেক হোসেন খোকা ও ইকবাল জিহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী,সাবেক সম্পাদক মালেকুজ্জামান দোদুল, রুহুল আজাদ, আলমগীর, হোসেন আলো শেখ সাদি লাভলু, আরিফুজ্জামান রিপন সহ প্রমুখ। এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা বলেন, আজ জলঢকার মানুষ এক হয়েছে, বিএনপি এক হয়েছে ধানের শীষের স্বার্থে। এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, জলঢকার মানুষের ভাগ্য পরিবর্তন ও এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশ্যে তারা বলেন, আপনারা নির্ভয়ে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেবেন,। এবং কোনো ধরনের ফাঁদে অপচেষ্টায় পা না দিয়ে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা প্রার্থী আলহাজ্ব সাহেবের প্রশংসা করে বলেন, তিনি একজন দানবীর মানুষ। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরসহ প্রতিটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। তাকে নির্বাচিত করা গেলে এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা