June 22, 2026, 1:54 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

নোয়াগাঁওয়ে ধানের শীষের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

মোঃ সজিব মিয়া

নোয়াগাঁওয়ে ধানের শীষের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

‎মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নোয়াগাঁও ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটির বাড়ি বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পরিচালিত হয়। ছাত্রদলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে গিয়ে প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের প্রতীকের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

‎লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন:

‎বায়েজিদ ভূইয়া, যুগ্ম আহবায়ক, সোনারগাঁও উপজেলা ছাত্রদল

‎হাবিব শিকদার, সাবেক সমাজসেবা সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল

‎মামুন ফকির, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল

‎জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি

‎ওবায়দুল হক সবুজ, সহ সভাপতি

‎জোনায়েদ রাব্বি, যুগ্ম সম্পাদক

‎সালমান ওয়াজেদ, সাবেক যুগ্ম আহবায়ক, সরকারি সফর আলী কলেজ

‎মোঃ শাহিন, প্রচার সম্পাদক

‎কর্মসূচির সময় নেতারা ভোটারদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

‎ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, জনগণ সচেতনভাবে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দিয়ে সোনারগাঁয়ের উন্নয়নে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা