June 22, 2026, 1:32 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

রাকাব নওগাঁ জোনের ইতিহাসে অনন্য ক্রীড়া উৎসব সহকর্মিতা, আনন্দ ও ঐক্যের মিলনমেলা

মাহবুবুজ্জামান সেতু

রাকাব নওগাঁ জোনের ইতিহাসে অনন্য ক্রীড়া উৎসব

সহকর্মিতা, আনন্দ ও ঐক্যের মিলনমেলা

 

মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য ও স্মরণীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার দিনব্যাপী নওগাঁ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচি রাকাব নওগাঁ জোনের ইতিহাসে সর্ববৃহৎ ও সর্বাধিক সফল আয়োজন হিসেবে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

এই আয়োজনে নওগাঁ জোনের আওতাধীন ৩০টি শাখা, জোনাল নিরীক্ষা কার্যালয় এবং জোনাল কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বপরিবারে অংশগ্রহণ করেন। সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য।

অংশগ্রহণকারীরা জানান, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এই আয়োজন সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা, সময়োপযোগী আয়োজন এবং অংশগ্রহণমূলক ইভেন্টগুলো উপস্থিত সবার মাঝে ভিন্ন মাত্রার আনন্দ ছড়িয়ে দেয়। অনেকেই এ অনুষ্ঠানকে “চাকরিজীবনের এক অনন্য আনন্দঘন অভিজ্ঞতা” হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, “নওগাঁ জোনের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ও সফল আয়োজন। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীর। সবার সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিক অংশগ্রহণের ফলেই এ অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াবে এবং প্রাতিষ্ঠানিক বন্ধনকে আরও দৃঢ় করবে। এ জন্য তিনি জোনের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ক্রীড়া উৎসব নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অনেকেই আয়োজকদের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সব মিলিয়ে, রাকাব নওগাঁ জোনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু একটি অনুষ্ঠানই নয়; এটি হয়ে উঠেছে সহকর্মিতা, আনন্দ ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা