June 21, 2026, 10:58 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

চট্টগ্রামে সন্ত্রাসী মোবারকের হুমকির অডিও ভাইরাল, ‘‘৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে সন্ত্রাসী মোবারকের হুমকির অডিও ভাইরাল,

‘‘৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

‘তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি, ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা’— এভাবেই আজিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন।
এই হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২৫ জানুয়ারি) মোবারক তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আজিজ উদ্দিনকে এই অডিও পাঠান বলে পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগী।
মোবারক হোসেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় বারবার তার নাম উঠে এলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হুমকির শিকার আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই।
ভাইরাল হওয়া প্রায় ২ মিনিট ৩০ সেকেন্ডের অডিওর শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল গালিগালাজ করতে শোনা যায়। অডিওতে বলা হয়,
‘কয় দিন ঘরে বসে থাকবি? প্রশাসন কয় দিন পাহারা দেবে? তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব।’
আরও বলা হয়, ‘তোকে মারলে কী হবে? ১টা খুন করলে যে সাজা, ১০টা খুন করলেও সেই সাজা।’
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা। তিনি অন্তত ১৫টি মামলার আসামি ছিলেন। ওই ঘটনায় বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহসহ আরও চারজন আহত হন।
এ ঘটনায় করা মামলায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করলেও এখনো সরোয়ারকে কে গুলি করেছে তা নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, বাঁহাতি কোনো শুটার তাকে হত্যা করেছে।
আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “ভাইকে হত্যার পর থেকেই আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ রোববার এই অডিও পাঠানো হয়। বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি এবং নগর পুলিশের কমিশনারকে জানিয়েছি। আমি চরম নিরাপত্তাহীনতায় আছি।”
তবে অভিযুক্ত মোবারক হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির বলেন, “সন্ত্রাসী মোবারককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তিনি হুমকি দেওয়াসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা