June 15, 2026, 8:59 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৩ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

  1. ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৩ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

ঝিকরগাছা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫ টায় শ্রীরামপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবুল আলা মওদুদী।

যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যুবক বয়স থেকে ঈমান মজমুদ করতে হবে আল্লাহর রাস্তায় বেশি সময় দিতে হবে তোমরাই আগামীর জনশক্তি এবং দেশের সম্পদ এ জন্য আগামীর ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে যুবকদের নিরলস ভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম,উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো : আতিয়ার রহমান, শ্রীরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরন্নবী।

অন্যান্যদের মধ্যে যুব সমাবেশে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড জামায়াত নেতা হাফেজ রেজাউল করিম, সাবেক মেম্বার শাহাজাহান আলী, উপজেলা যুব বিভাগের সহকারী টিম সদস্য তরিকুল ইসলাম। এ ছাড়া যুব সমাবেশে ইউনিয়ন জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুব সমাবেশ সঞ্চালনা করেন শ্রীরামপুর ৩ নং ওয়ার্ড যুব বিভাগের দ্বায়িত্বশীল মো : কবির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা