June 21, 2026, 10:32 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

কাহারোলে দাঁড়িপাল্লার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।। 

নিজস্ব প্রতিনিধি

কাহারোলে দাঁরিপাল্লার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।

 

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাচনী এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ২৬ জানুয়ারী সোমবার বিকেলে ডাবোর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মকছেদুর রহমানের সভাপতিত্বে, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান। তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ কে করা হবে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত। তিনি আরও বলেন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদেরকে নিয়েই আমি এলাকা থেকে দূর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মুল করবো। ইহা ছাড়া আমার অঙ্গীকার কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় একটি করে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করবো। জনসভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা এন সি পির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় সহ এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াত, যুব সমাজ ও ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা