June 21, 2026, 9:46 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ইসলামপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়

আবিদ হাসান

‎ইসলামপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মতবিনিময়

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবু। মতবিনিময়কালে তিনি আগামী নির্বাচনের লক্ষ্য, উদ্দেশ্য ও তার নির্বাচনী কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

‎প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামপুর গড়তে বদ্ধপরিকর।” নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণের সঠিক প্রতিফলন ঘটাতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

‎ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী ও মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা।

‎অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, লিয়াকত হোসাইন লায়নসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা