June 21, 2026, 9:47 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

যশোরে মাদকবিরোধী অভিযানে সিরাপসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে ৩ জনের সাজা

নয়ন রায়

যশোরে মাদকবিরোধী অভিযানে সিরাপসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে ৩ জনের সাজা

 

প্রতিনিধি: নয়ন রায়।

 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স সিরাপসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঝিনাইদহের মহেশপুর এলাকার মৃত আব্দুর রবের ছেলে মোঃ তোফায়েল হোসেনকে (৫০) হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় চৌগাছার কুলিয়া গ্রামের মোঃ আল-আমিন বিশ্বাস (৩০) নামে একজন কৌশলে পালিয়ে যান।

ঘটনা সূত্রে জানা গেছে, পুড়াপাড়া টু আন্দুলিয়া পাকা রাস্তার ওপর মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের সামনে থেকে তোফায়েলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ‘উইন সিরেক্স’ (WIN CEREX) সিরাপ, একটি বাজাজ সিটি-১০০ মোটরসাইকেল এবং একটি ওপ্পো স্মার্টফোন জব্দ করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে, একই দিনে যশোর শহরের কোতয়ালী মডেল থানাধীন গরীবশাহ মাজার ও রেলস্টেশন এলাকায় আরও একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে পাগলাদহ এলাকার মোঃ হাসান (৪২), হাসিমপুর এলাকার মোঃ পারভেজ (২৬) ও খড়কী এলাকার মোঃ পলাশ (২৫) নামে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন, মোঃ রেজওয়ান সরদার ও মাকামে মাহমুদা মীম। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা