June 21, 2026, 9:47 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ‘ওয়ার সিমেট্রি’ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনি নগরীর বাদশা মিয়া সড়কে অবস্থিত সমাধিক্ষেত্রে যান।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা ও পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) একটি সৌধ। এটি সাধারণভাবে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত। ওয়েল পার্ক রেসিডেন্সের অদূরে দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে এর অবস্থান।

দুই বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর হয়ে যুদ্ধ করা রাজকীয় ব্রিটিশ বাহিনীর প্রায় ১৭ লাখ নিহত সদস্যের স্মৃতি রক্ষার্থে এ সংগঠন গড়ে ওঠে। বর্তমানে কমিশন বিশ্বের ১৫০টি দেশে প্রায় ২৩ হাজার স্থানে সমাধি ও স্মৃতিসৌধ পরিচালনা করছে। নিহত প্রতিটি সদস্যের তথ্য সংরক্ষণ করা হয়, যা কমিশনের ওয়েবসাইটে অনলাইনে দেখা যায়।

ব্রিটিশ রেড ক্রসের কর্মকর্তা স্যার ফেবিয়ান ওয়্যারের নিরলস প্রচেষ্টায় এ কমিশনের যাত্রা শুরু হয়। বাংলাদেশে কমিশনের অধীনে তিনটি সমাধিক্ষেত্র রয়েছে—কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের দামপাড়া ও নেত্রকোনার মোহনগঞ্জে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা