June 21, 2026, 9:47 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ

এনামুল হক রাশেদী

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ,

 

৮ কোটি ডলার বিনিয়োগ করবে পার্ক হ্যান্ডব্যাগ বিডি

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

 

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ, লাগেজ ও উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপনে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এই বিনিয়োগের মাধ্যমে বেপজা বাংলাদেশের শিল্পোন্নয়নে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করল।

সোমবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে ৮ কোটি মার্কিন ডলার প্রস্তাবিত বিনিয়োগের এ চুক্তি স্বাক্ষর হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

চুক্তি অনুযায়ী, পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর কারখানা স্থাপন করবে। কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজসহ নিট ও ওভেন গার্মেন্টস পণ্য— যেমন পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে।

প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা প্রদানে বেপজা অঙ্গীকারবদ্ধ। তিনি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যানকে বেপজার অধীনে পরিচালিত ইপিজেডসমূহ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের উন্নত সেবা দিতে বেপজা ধারাবাহিকভাবে সেবা ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। প্রতিনিয়ত আগের চেয়ে ভালো করার মাধ্যমে বেপজা তার প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অবস্থান ধরে রাখবে।

অনুষ্ঠানে বোমজুন পার্ক জানান, তাদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে উল্লেখ করেন এবং বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবার প্রশংসা করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা