June 21, 2026, 8:33 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

‘প্রার্থী না হলে উপজেলা বিএনপির সভাপতি পদ দেয়ার অফার দিয়েছিলেন’

নিজস্ব প্রতিনিধি

‘প্রার্থী না হলে উপজেলা বিএনপির সভাপতি পদ দেয়ার অফার দিয়েছিলেন’

 

নরসিংদী (শিবপুর) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা বলেছেন, আরিফ উল ইসলাম মৃধা প্রার্থী না হলে উপজেলা বিএনপির সভাপতি পদ দিবে ও উপজেলা চেয়ারম্যান বানাবেন অফার করেছিলেন। তিনি এসবের লোভ করেন নাই। আব্দুল্লাহ মান্নান ভূঁইয়ার সম্মানে তিনি মান্নান ভূঁইয়া পরিষদটা ধরে রেখেছেন।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর উপজেলার জয়নগর চৌরাস্তায় নির্বাচনী অফিস উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আব্দুল মান্নান ভূঁইয়ার মতো আরিফ উল ইসলাম মৃধাও কখনও লোভ করেননি। কোনো দুর্নীতি করেননি। শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার নামটি ধরে রেখেছেন তিনি।

 

তিনি আরও বলেন, আমাদের বিপক্ষে প্রার্থী যিনি তিনি ফ্যাস্টিট বলে আবার ফ্যাস্টিটদের কাছে ভোটও চায়। আওয়ামীগের নেতা কর্মীদের মামলার ভয় দেখাইয়া বাগান বাড়িতে নিয়ে বিরিয়ানি খাওয়ায় আর ভোট দাবি করে।

 

রফিকুল ইসলাম মৃধা বলেন, যেই টাকার ছড়াছড়ি হচ্ছে শিবপুরের মানুষ টাকার পাগল না। কয়েকজন বলছে কয় আইয়ুবপুর ওই কেউ টাকা নেয় না। মানুষ ভালো মানুষকে ভোট দিতে চায়। আসুন আরিফুল ইসলাম মৃধা নেতা না অভিভাবক। ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করি। আর আব্দুল মান্নান ভূঁইয়াকে সম্মান দেই।

 

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী (হাঁস মার্কা) আরিফ উল ইসলাম মৃধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা