June 21, 2026, 7:18 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ঢাকা-৫ এর ৬৪নং ওয়ার্ডে জনসংযোগে নবী উল্লাহ নবী; জলাবদ্ধতা ও গ্যাস সংকটসহ নানা সমস্যা তুলে ধরলেন ভোটাররা

নিজস্ব প্রতিনিধি

ঢাকা-৫ এর ৬৪নং ওয়ার্ডে জনসংযোগে নবী উল্লাহ নবী; জলাবদ্ধতা ও গ্যাস সংকটসহ নানা সমস্যা তুলে ধরলেন ভোটাররা।

 

বিস্তারিত :

ঢাকা-৫ সংসদীয় আসনের ৬৪নং ওয়ার্ড (পশ্চিম) এলাকায় জনসংযোগকালে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। বুধবার দিনব্যাপী গণসংযোগে তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করেন।

মতবিনিময়কালে ভোটাররা দীর্ঘদিনের জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত নগরায়ন এবং ময়লার ভাগাড়ের দুর্ভোগসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সমস্যার দ্রুত ও টেকসই সমাধানের দাবি জানান।

এসময় আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “জনগণের মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানই আমার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” তিনি এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

জনসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা