June 21, 2026, 7:18 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবিএম সিরাজুল মামুনের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবিএম সিরাজুল মামুনের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। ২৮ জানুয়ারি-২০২৬, বুধবার সকাল এগারোটায় বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে চৌধুরীবাড়ী, কুশিয়ারা, তিনগাও সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। এসময় কয়েকটি পথসভায় সিরাজুল মামুন বক্তব্য প্রদান করেন।

 

এসময় সিরাজুল মামুনের সাথে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রাজা, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ সহ বন্দর ইউনিয়নের ১০ দলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা