June 21, 2026, 5:51 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫

মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পনের জন যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) একটি বাস উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে থাকা বালুর ঢিবির সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ভিতরে আটকা পড়ে।

 

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা